বাংলাদেশ ডায়াবেটিক সমিতি (বাডাস) ৬৬তম বার্ষিক সাধারণ সভা, বাডাস অধিভুক্ত সমিতির প্রতিনিধিদের সাথে মতবিনিময় ও শোকসভা গত ১৭ জুলাই দিনব্যাপী বিআইএইচএস জেনারেল হাসপাতালের মালটিপারপাস হলে অনুষ্ঠিত হয়।
সকাল ৯ টায় বাডাস অধিভুক্ত সমিতির প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন এফিলিয়েড এসোসিয়েশন এফেয়ার্স কমিটির চেয়ারম্যান ও বাডাস যুগ্ম মহাসচিব ডা:রশিদ -ই- মাহবুব। প্রধান অতিথি ছিলেন বাডাস সভাপতি জাতীয় অধ্যাপক ডাক্তার এ, কে আজাদ খান। বক্তব্য রাখেন মহাসচিব মোহাম্মদ সাইফ উদ্দিন, ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ্ ইঞ্জিনিয়ার শহিদুল হাসান, আরভিটিসি পরিচালক আহাম্মদ আলী, নীলফামারী ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক ডা:
মুজিবুল হাসান চৌধুরী শাহীন,লালমনিরহাট ডায়াবেটিক সমিতির আহবায়ক কমিটির সদস্য বীরমুক্তিযোদ্ধা এস,এম শফিকুল ইসলাম কানু গেরিলা লিডার '৭১ ও দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত ডায়াবেটিক সমিতির প্রতিনিধিবৃন্দ।
বিকাল তিনটায় ৬৬ তম বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন বাডাস সভাপতি ডা: এ, কে আজাদ খান। পরে সদ্যপ্রয়াত কোষাধ্যক্ষ অধ্যাপক এম এইচ খান স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।