শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য
/ সারাদেশ

জাতীয় কৃষক শক্তি'র নেতৃত্বে সাঈদ,সেলিম,নফিউল


প্রকাশ :

কৃষকের মর্যাদা, কৃষিপণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত এবং আধুনিক কৃষি অর্থনীতি গড়ে তোলার প্রত্যয় নিয়ে আত্মপ্রকাশ করল ‘জাতীয় কৃষক শক্তি’। মজলুম জননেতা মাওলানা ভাসানীর স্মৃতিবিজড়িত কুড়িগ্রামে বৃহস্পতিবার বিকেলে বিশাল কৃষক সমাবেশের মাধ্যমে নতুন এই সংগঠনের যাত্রা শুরু হলো।

আহ্বায়ক সাঈদ উজ্জ্বল,সদস্য সচিব কৃষিবিদ গোলাম মর্তুজা সেলিম এবং মুখ্য সংগঠক নফিউল ইসলাম দায়িত্ব প্রদান করে জাতীয় কৃষক শক্তি'র কমিটি ঘোষণা করেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক বিরোধী দলীয় চীফ হুইপ নাহিদ ইসলাম এমপি। 

অর্থনীতির প্রধান চালিকাশক্তি কৃষকদের অধিকার আদায়ের প্রতিটি সংগ্রামে আপনাদের বলিষ্ঠ ও আপসহীন নেতৃত্ব প্রত্যাশা করেন জাতীয় নাগরিক পার্টি(এনসিপি)।

এসময়ে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব সংসদ সদস্য আখতার হোসেন,জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সংসদ সদস্য ডক্টর আতিকুর রহমান মোজাহিদ প্রমুখ।