সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

লালমনিরহাটে শান্তি-শৃঙ্খলা উন্নয়ন ও সামাজিক সচেতনতায় যুবদের ভূমিকা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত


প্রকাশ :

লালমনিরহাটে “শান্তি-শৃঙ্খলা উন্নয়নে এবং সামাজিক সচেতনতায় যুবদের ভূমিকা” শীর্ষক জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (১৭ মে)  জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে লালমনিরহাট যুব উন্নয়ন অধিদপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের (বাস্তবায়ন, পরিবীক্ষণ ও যুব সংগঠন) এর পরিচালক মোঃ আব্দুল হামিদ খান।

জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আব্দুস সালাম শিকদারের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন সহকারী পরিচালক আব্দুর রশিদসহ স্থানীয় যুব সংগঠনের নেতৃবৃন্দ। 

কর্মশালায় সমাজে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং ইতিবাচক সামাজিক পরিবর্তনে যুব সমাজের ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানে যুব সংগঠনের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।