আগামী ১৯ থেকে ২১ মে অনুষ্ঠিতব্য ভূমিসেবা মেলা-২০২৬ উদযাপন উপলক্ষে লালমনিরহাটে সাংবাদিকদের সঙ্গে প্রেস কনফারেন্স ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (১৭ মে) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মুহ: রাশেদুল হক প্রধান। স্বাগত বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জে. আর. সারোয়ার ভূমিসেবা মেলার উদ্দেশ্য ও তিন দিনব্যাপী কর্মসূচি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মনোনীত দাস, সংশ্লিষ্ট ভূমি কর্মকর্তাবৃন্দ এবং লালমনিরহাট জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
সভায় জানানো হয়, ভূমিসেবা মেলা উপলক্ষে তিন দিনব্যাপী কর্মসূচির মধ্যে থাকবে র্যালি, প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠান স্ক্রিনে প্রদর্শন, জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্টল স্থাপন, কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।