বাংলাদেশ কমিউনিটি ফর হিউম্যান ডেভেলপমেন্টের আয়োজনে স্যালাইন বিতরণ, চিকিৎসা সেবা প্রদানের মাধ্যমে ফ্রি মেডিকেল ক্যাম্প, আলোচনা সভা আয়োজনের মধ্য দিয়ে গত ৯ মে ঢাকাস্থ আগারগাঁওয়ের প্রবীণ ভবনে হিউম্যানিস্ট মুভমেন্টের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।
প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান (বাইগাম) সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন কমিউনিটি ফর হিউম্যান ডেভেলপমেন্টের সভাপতি আইয়ুব আনসারী। প্রধান অতিথি ছিলেন প্রবীণ হিতৈষী সংঘ জরা বিজ্ঞান প্রতিষ্ঠানের কার্যনির্বাহী কমিটির সভাপতি সাবেক সচিব, বীর মুক্তিযোদ্ধা শামসুল হক। বিশেষ অতিথি ছিলেন মহাসচিব, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার বীর মুক্তিযোদ্ধা ইন্তেজার রহমান। কোষাধ্যক্ষ অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার।
আলোচনা সভায় বক্তব্য রাখেন কমিউনিটি ফর হিউম্যান ডেভেলপমেন্টের আন্তর্জাতিক নির্বাহী কমিটির সদস্য এ কে এম শামসুদ্দোহা ও মিজানুর রহমান তালুকদার পাশা, কমিউনিটি ফর হিউম্যান ডেভেলপমেন্ট এর সাধারণ সম্পাদক, বিশিষ্ট গবেষক ড. সেলিম রেজা। এছাড়াও মোহাম্মদ নজরুল ইসলাম, শেখ মোহাম্মদ আরিফ, খন্দকার মাহবুবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা এস এম শফিকুল ইসলাম কানু লিডার ’৭১, নুরুন নাহার খাঁন শিখা, মিজানুর রহমান, এমদাদুল হক, রায়হানুল হক, শাহাদাত হোসেন রাজ, আনোয়ার হোসেন শাহিন মিয়া, ডাক্তার আরিফুর রহমান খান প্রমুখ বক্তব্য রাখেন।
প্রবীণ হাসপাতাল প্রাঙ্গণে মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর শর্করা, উচ্চ রক্তচাপ পরীক্ষা, স্যালাইন বিতরণ ও রোগীদের পরীক্ষা-নিরীক্ষা করে ব্যবস্থাপত্র প্রদান করা হয়।