সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

রংপুর নগরীতে বেড়েছে চুরির ঘটনা স্কুলের ফ্যান চুরিতে দূর্ভোগে শিক্ষার্থীরা


প্রকাশ :

রংপুর নগরীতে বেড়েছে চুরির ঘটনা। এনিয়ে নগরবাসীর মনে উদ্বেগ দেখা দিয়েছে। রবিবার (১০ মে) সকালে রংপুর পলিটেকনিক সরকারী প্রাথমিক বিদ্যালয় খুলে শিক্ষকরা দেখতে পান প্রথম, তৃতীয় ও চতুর্থ শ্রেণির ৮টি ফ্যান চুরি হয়ে গেছে। সংঘবদ্ধ চোর চক্র শুক্রবার কিংবা শনিবারের কোন এক সময় স্কুলে ঢুকে ফ্যান চুরি করেছে বলে ধারণা শিক্ষকদের। এ ঘটনায় শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে থানায় একটি জিডি’র প্রস্তুতি চলছে।

পলিটেকনিক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসিফা আক্তার বেগম বলেন, স্কুলের ৮টি ফ্যান চুরির ঘটনায় থানায় জিডি করবো। এর আগেও স্কুল থেকে ফ্যান চুরির ঘটনা ঘটেছে। ফ্যান চুরি হওয়ায় সামনে তাপদাহ শুরু হলে শিক্ষার্থীদের ক্লাস করতে কষ্ট হবে।

অপরদিকে নগরীর সেন্টাল রোডে মুগ্ধ ম্যানশন ভবনের পঞ্চম তলায় চোর ভ্যান্টিলেশনের ফ্যান খুলে ঘরে প্রবেশ করে দুটি মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়। ভুক্তভোগী হাসনাইন আহমেদ বলেন, একটি ভবনের পাঁচ তলায় উঠে চোর ফোন চুরি করে নিয়ে গেছে। এর আগেও ছাদ থেকে চুরি হয়ে গেছে মূল্যবান জিনিষপত্র। আমরা পুলিশ ফাঁড়ির দেড়শ মিটারের মধ্যে থাকি। সেন্ট্রাল রোড এলাকাকে নিরাপদ ভাবা হলেও পুলিশের তৎপরতা না থাকায় প্রায়ই চুরির ঘটনা ঘটেছে। সাড়াশি অভিযানের মাধ্যমে চোরদের গ্রেফতারের দাবী জানাচ্ছি।

রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ওসি আজাদুর রহমান বলেন, নবাবগঞ্জ পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্তরা ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। এছাড়া চুরিসহ অপরাধ দমনে পুলিশ তৎপর রয়েছে।