মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

হাতীবান্ধায় কৃষি উৎপাদন বাড়াতে খাল খনন প্রকল্পের উদ্বোধন


প্রকাশ :

পরিবেশ রক্ষা, জলবায়ু সহনশীলতা জোরদার এবং কৃষি উৎপাদন বৃদ্ধি লক্ষ্যে বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে লালমনিরহাটের হাতীবান্ধায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে

সোমবার (৪ মে) বিকেলে লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার সিন্দুর্না ইউনিয়নের সতি নদীর মোক্তার পাড়া শেষ মাথা থেকে পূর্ব সিন্দুর্না চিলাখাল পর্যন্ত খাল খনন প্রকল্পের উদ্বোধন করেন লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান (এমপি)

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে দেশব্যাপী নদী-নালা, খাল ও জলাধার খনন ও পুনঃখনন কার্যক্রম শুরু হয়েছে। পানি সংরক্ষণ, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ ধরনের উদ্যোগ গ্রামীণ অর্থনীতিকে সচল রাখার পাশাপাশি বন্যা ও জলাবদ্ধতা নিরসনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে

এ সময় হাতিবান্ধা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) উত্তম কুমার নন্দিসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র।