রংপুর ভিাগীয় রেলস্টেশনে ট্রেন ভ্রমনের জন্য প্ল্যাটফর্মে এসে রেল যাত্রার অপেক্ষার সময়ে বৃষ্টি এলেই মুশকিল| শেডের বড় বড় ছিদ্র দিয়ে পড়া বৃষ্টির পানির ঝড়নায় একাকার হয়ে যায় পুরো প্ল্যাটফর্ম| এতে চরম দুর্ভোগে পড়েন সাধারন যাত্রীরা|
শনিবার (২৫ এপ্রিল) রাতে অবিরত বৃষ্টির সময় রংপুর রেলওয়ে স্টেশনে গিয়ে যাত্রীদের এমন বিড়ম্বনা চিত্র দেখা যায়|
ভুক্তভোগীরা বলছেন, বর্ষাকাল এলেই বিড়¤^না বাড়ে রংপুর রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে অপেক্ষারত যাত্রীদের| সামান্য বৃষ্টি হলেই পানিতে একাকার হয়ে যায় প্লাটফর্মের মাঝে| টিনের ছাউনি ফুটো হওয়াতে বৃষ্টির পানি পড়ে অঝোরে ঝড়নার ন্যায়| এতে কাঁদাপানিতে পিচ্ছিল প্লাটফর্মে যাত্রী ও সাধারণ মানুষের দুর্ভোগের সাথে ঘটছে পা পিছলে পড়ার ঘটনা|প্লাটফর্মের ছাউনির সংস্কার না করায় সামান্য বৃষ্টিতে প্লাটফর্মের বারান্দায় পানি পড়তে থাকে| এতে ট্রেনের জন্য অপেক্ষায় থাকা যাত্রীদের পড়তে হয় চরম দুর্ভোগে| এই প্লাটফর্মে যাত্রী সাধারণের বসার জন্য এমনিতেই স্থান সংকুলান হয় না| এ কারণে বৃষ্টি হলে যাত্রীরা পড়ে নানান রকম বিড়¤^নায়|
শনিবার রাতের বৃষ্টির পানিতে ভিজে একাকার হওয়া ভবঘুরে ভিক্ষুক মনসুর বলেন, রাতে থেকে থেমে থেমে বৃষ্টি হয়েছে| পুরো স্টেশন প্ল্যাটফর্ম কাঁদাপানিতে একাকার হয়েছে| সারারাত ঘুমাতে পারিনি| ছাউনি ফুটো থাকায় বৃষ্টি পানিতে আমার মতো অনেকেই ভিজেছেন|
স্থানী
কামরুল হাসান নামে এক যাত্রী বলেন, প্লাটফর্মে বসার জন্য পর্যাপ্ত জায়গা নেই| তার উপর ভাসমান মানুষের আনাগোনো এখানে বেশি| এ কারণে বৃষ্টির সময় বেশি দুর্ভোগ হয়ে থাকে| শুধু কি তাই, এর আশপাশে পরিষ্কার পরিচ্ছনতার কোনো বালাই নেই| এ রেল স্টেশন দেখলে বোঝার উপায় নেই এটি বিভাগীয় নগরীর রেল স্টেশনের কাঙ্খিত উন্নয়ন ও সংস্কার না হওয়ায় বছরের পর বছর এমন দুর্ভোগ যাত্রীদের পোহাতে হচ্ছে|
ঢাকাগামী যাত্রী সিরাজুল ইসলাম বলেন, আমি নিয়মিত এই স্টেশন থেকে যাতায়াত করি| এখানে অন্য যে কোনো সময়ের চেয়ে বর্ষাকালে বেশি বিড়¤^না হয়| শুনেছি বছর খানেক আগে সংস্কার কাজ হয়েছে| কিন্তু দেখে বোঝার উপায় নাই কি কাজ হয়েছে স্টেশনে|
নাজমুল হক নামের রেল যাত্রী বলেন, শেডের চালার ছিদ্র দিয়ে অনবরত পানি পড়ছে| বসার কোনো পরিবেশ নেই| পানির কারণে প্ল্যাটফর্মে থাকা কষ্টকর|
রংপুরের নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন, রংপুর বাসীর দীর্ঘদিনের নানা দাবি থাকা সত্বেও রেল কর্তৃপক্ষের উদাসীনতা অত্যন্ত হতাশাজনক|
রংপুর মহানগর নাগরিক কমিটির সদস্য সচিব পলাশ কান্তি নাগ বলেন, রেল কর্তৃপক্ষ ও মন্ত্রণালয় বরাবরই উদাসীনতার পরিচয় দিয়েছে| আমরা মনে করি যোগাযোগ ব্যবস্থা আধুনিকায়নের জন্য রেলকে ঢেলে সাজানো উচিত| আমরা আর বৈষম্যের শিকার হয়ে থাকতে চাই না| দ্রুত রংপুর রেলওয়ে স্টেশনের সংস্কার করে আধুনিকায়ন করা এখন সময়ের দাবি|
রংপুর রেলওয়ে স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন সুপারিনটেনডেন্ট আবদুল্লাহ আল মামুন বলেন, আমরা সমস্যার কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি|আশা করছি, দ্রুত সংস্কার কার্যক্রম শুরু হবে|
রংপুর আবহাওয়া অফিসের ইনচার্জ মোস্তাফিজার রহমান জানান, শনিবার সকাল নয়টা থেকে রোববার ১২ টা পর্যন্ত ২৪ ঘন্টায় রংপুরে ১৩০ দশমিক ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে|