লালমনিরহাট আদিতমারী উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা পরিষদ মিলনায়তনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার বিধান কান্তি হালদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির আদিতমারীর ডিজিএম মোসাদেকুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান, সহকারী কমিশনার (ভূমি) আজিজা বেগম, আদিতমারী থানার অফিসার ইনচার্জ নাজমুল হোসেন, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হবি ও সাবেক ছাত্রদল নেতা আব্দুর রউফ রুবেল প্রমুখ।
অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদেরকে রজনীগন্ধা স্টিকার দ্বারা সংবর্ধনা প্রদান করা হয়।