শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

পীরগঞ্জে স্পিরিট পানে ২ জনের মৃত্যু, একজন হাসপাতালে


প্রকাশ :

রংপুরের পীরগঞ্জ উপজেলায় বিষাক্ত রিয়েক্টিফাইড স্পিরিট পান করে গ্রাম পুলিশ (দফাদার) মন্টু মিয়া (৫৫) সহ দুই জনের মৃত্যু হয়েছে এবং একজন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।

গত বুধবার (২৫ মার্চ) উপজেলার শানেরহাট ইউনিয়নের মেষ্টা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলেন শানেরহাট ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ (দফাদার) মন্টু মিয়া (৫৫) ও একই গ্রামের খোকা মিয়ার ছেলে রেজাউল করিম (৪৫)। এছাড়া দুলু মিয়া নামের অপর একজন ব্যক্তি অসুস্থ হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, তারা অজ্ঞাতসারে বিষাক্ত স্পিরিট পান করলে অসুস্থ হয়ে পড়েন। পরে গ্রাম পুলিশ সদস্য মন্টু মিয়াকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অপরদিকে রেজাউল করিমকে হাসপাতালে নেওয়ার পথে শানেরহাট বাজার এলাকায় মারা যায়।

এদিকে, নিহতদের ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং স্থানীয়দের মাঝে উদ্বেগ বিরাজ করছে। এব্যাপারে সানেরহাট ইউপি চেয়ারম্যান মোঃ মেসবাউর রহমান  স্থানীয় সাংবাদিকদের জানান, ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ (দফাদার) মন্টু মিয়া (৫৫) নেশা গ্রস্থ ব্যক্তি ছিলেন। আমি শুনেছি  রিয়েক্টিফাইড স্পিরিট পানে তার মৃত্যু হয়েছে। এবং ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করা হয়েছে। এর চেয়ে বিস্তারিত আমার জানা নেই।

এব্যাপারে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি মোঃ সোহেল রানা জানান, গ্রাম পুলিশ (দফাদার) মন্টু মিয়া (৫৫) গতকাল বুধবার বিকেলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে শ্বাস যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয়েছে। তবে বিষাক্ত রিয়েক্টিফাইড স্পিরিট পানে মৃত্যুর খবর আমাদের জানা নেই। বৃহস্পতিবার বেলা ১০টায় তারলাশ দাফন করেছে স্বজনরা।