লালমনিরহাট বার্তা পত্রিকার সম্পাদক ও মুক্তিযোদ্ধা সংসদ লালমনিহাট জেলা ইউনিট কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা রোটেরিয়ান এস এম শফিকুল ইসলাম কানু গেরিলা লিডার ৭১, পবিত্র ওমরাহ হজ পালনে সস্ত্রীক আজ ২৬ শে মার্চ ২০২৬ বিকালে সৌদি এয়ারলাইন্সের ফ্লাইট যোগে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দিবেন।
২০১০ সালে তিনি পবিত্র হজ পালন করেন। বীর মুক্তিযোদ্ধা এস, এম শফিকুল ইসলাম কানু এক বিবৃতিতে সকল বীর মুক্তিযোদ্ধা, লালমনিরহাট বার্তা পত্রিকার পাঠক, বিজ্ঞাপন দাতা, শুভানুধ্যায়ী, সহ সকলের দোয়া প্রার্থনা করেছেন।