মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

কাল থেকে টিসিবির পণ্য বিক্রি শুরু


প্রকাশ :

রমজানকে সামনে রেখে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) থেকে  নিত্যপ্রয়োজনীয় পণ্য সহনীয় দামে সরবরাহে কার্যক্রম শুরু করেছে টিসিবি। এ কর্মসূচির আওতায় বাজারদরের তুলনায় কম দামে ভোজ্যতেল, চিনি, ছোলা, ডাল ও খেজুর বিক্রি করা হবে। স্মার্ট ফ্যামিলি কার্ডধারীদের পাশাপাশি ট্রাক সেলের মাধ্যমে সাধারণ নিম্নআয়ের মানুষও এসব পণ্য কিনতে পারবেন।

টিসিবি জানিয়েছে, স্মার্ট ফ্যামিলি কার্ডধারী প্রায় ৭৫ লাখ সুবিধাভোগীর বাইরে প্রতিদিন আরও প্রায় ১ লাখ ৮০ হাজার মানুষ ট্রাক সেল থেকে পণ্য কেনার সুযোগ পাবেন। তবে কার্ডধারীদের তুলনায় ট্রাক সেলে প্রতি প্যাকেজে অতিরিক্ত ৬০ টাকা বেশি পরিশোধ করতে হবে।

নির্ধারিত মূল্য অনুযায়ী, স্মার্ট ফ্যামিলি কার্ডধারীরা দুই লিটার সয়াবিন তেল কিনতে পারবেন ২০০ টাকায়, যেখানে একই পণ্য ট্রাক সেলে পাওয়া যাবে ২৩০ টাকায়। এছাড়া চিনি ও ডালের ক্ষেত্রেও ট্রাক সেলে কেজিপ্রতি ১০ টাকা বেশি দাম নির্ধারণ করা হয়েছে।

নির্বাচন-পরবর্তী সময়ে রমজানের বাজার ধীরে ধীরে জমে উঠছে। ক্রেতা ও বিক্রেতারা বলছেন, এবার পণ্যমূল্য তুলনামূলকভাবে স্থিতিশীল থাকায় ভোক্তাদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে এসেছে।

রমজানজুড়ে সারা দেশে প্রায় সাড়ে ৪০০টি ট্রাকের মাধ্যমে এ কার্যক্রম পরিচালনা করবে টিসিবি।