অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ বিশেষ অভিযানে সারাদেশে গত ২৪ ঘণ্টায় ৮৬ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এ সময় সারাদেশ থেকে ৮টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। রোববার রাতে পুলিশ সদরদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এছাড়া এ সময় ০৬ রাউন্ড গুলি, ০৫ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।