পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন; তথ্য ও সম্প্রচার এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, বন-পরিবেশ ও পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, দীর্ঘদিনের পঞ্জিভূত ক্ষোভের বহিঃপ্রকাশে কোটা সংস্কার আন্দোলন রুপ নিয়েছিলো গণঅভ্যুত্থানে।অভ্যুত্থানের মূল লক্ষ্যই ছিল পরিবর্তন। এই পরিবর্তনের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে গণভোটের হ্যা জয়ের মধ্য দিয়ে। জাতীয় নির্বাচন নিয়ে নির্বাচন কমিশন বিগত সময়ে নির্বাচনের প্রক্রিয়ায় সুষ্ঠুভাবে অংশ গ্রহণ করতে পারেনি। কিন্ত বর্তমানে দেশের জনগন, রাজনৈতিক দল, সররকার, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, নির্বাচন কমিশনসহ সকলেেই নির্বাচনের জন্য যখন প্রস্তুত তখন আমরাও নির্বাচনের জন্য প্রস্তুত।
রোববার(১৮ জানুয়ারী) সন্ধ্যায় নগরীর শিল্পকলা একাডেমী মিলনায়তনে রংপুর জেলা প্রশাসনে আয়োজিত গণভোটের প্রচার ও ভোটার উদ্ধুদ্ধকরণের উদ্দেশ্যে মতবিনিময় সভায় যোগদানের পূর্বে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, দীর্ঘদিনের ক্ষোভকে পুঞ্জিভুত করে একটা গণঅভুত্থ্যান হয়েছিলো। সেই গণঅভুত্থ্যানের প্রধান লক্ষ ছিলো পরিবর্তন। কোটা সংস্কার দিয়ে শুরু হলেও রাষ্ট্রীয় অত্যাচার ও বর্বরতার মুখোমুখি হয়েছিলো ছাত্র-জনতা। তখন থেকেই একটা পরিবর্তনের দাবী ওঠে। সেই দাবীর প্রেক্ষিতেই গণঅভুত্থ্যান হয় এবং সরকারের পরিবর্তন হয়। পরে অন্তবর্তিকালীন সরকারকে গতানুগতিক নিয়মতান্ত্রিক শুধুমাত্র প্রশাসন দিয়ে একটি নির্বাচনের জন্য দায়িত্বে আনা হয়।
তিনি আরো বলেন, অন্তবর্তিকালীন সরকার গঠনের পর থেকেই আমরা বড় তিনটা এজেন্ডা নিয়ে প্রথম থেকেই কাজ করছি। একটা সংস্কার, বিচার ও নির্বাচন। পরবর্তিতে সরকারের নিয়ন্ত্রণের বাইরে রেখে সংস্কার কমিশন গঠন করা হয়। সেই সংস্কার কমিশনের মাধ্যমে এবং রাজনৈতিক দলগুলোর মতামত নিয়ে যাচাই-বাছাই শেষে জুলাই সনদ প্রস্তুত করা হয়। জুলাই সনদ দীর্ঘদিন পর্যালোচনা করে গণভোটের প্রশ্ন নির্ধারণ করা হয়। জুলাই সনদের বড় দাগের প্রশ্ন নিয়ে গণভোটের আয়োজন করা হয়েছে। যদি গণভোটের হ্যাঁ জয়যুক্ত হয় তাহলে জুলাই যে পরির্বতনের স্বার্থে ও লক্ষে হয়েছিলো, জুলাই পরবর্তিতে মানুষের মনে যে আশা ও আকাঙ্খা তৈরী হয়েছিলো সেটার আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে।
এরপরে তিনি শিল্পকলা মিলনায়তনে গণভোটের প্রচার ও ভোটার উদ্ধুদ্ধকরণের উদ্দেশ্যে মতবিনিময় সভায় যোগদান করেন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম এনডিসি, ডিআইজি আমিনুল ইসলাম, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো: মজিদ আলী, বিভাগীয় তথ্য অফিসের পরিচালক ড. মো: মোফাকখারুল ইকবাল। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান।
সোমবার পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন; তথ্য ও সম্প্রচার এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টাসৈয়দা রিজওয়ানা হাসান দুইদিনের সফরে নীলফারী ও রংপুর জেলায় এসেছেন তিনি। আগামীকাল উপদেষ্টা তিনি সকাল ৯ টায় তিস্তা নদীর ভাঙ্গন প্রবণ এলাকা পরিদর্শন করবেন। পরে দুপুর আড়াইটায় মিনিটে রংপুর জেলা প্রশাসকের কার্যালয় হতে গণভোট কার্যক্রমের র্যালিতে অংশ নিবেন ।
গোলাম মোস্তফা আনছারী