বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

জাতীয় শিক্ষা সপ্তাহে লালমনিরহাটের শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত মাহিরুল ইসলাম


প্রকাশ :

জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে লালমনিরহাট জেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন নেছারিয়া কামিল মাদ্রাসা, লালমনিরহাটের শিক্ষক মোহাম্মদ মাহিরুল ইসলাম (মুহাদ্দিস)।

শিক্ষার মানোন্নয়নে অবদান, দক্ষতা ও পেশাগত নিষ্ঠার স্বীকৃতিস্বরূপ তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়। তাঁর এই অর্জনে লালমনিরহাট জেলার শিক্ষা অঙ্গনে নতুন উদ্দীপনা ও গৌরব যুক্ত হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

লালমনিরহাট সদর উপজেলা এবং জেলার বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানসমূহ এবং নাসারিয়া কামিল মাদ্রাসা’র স্টাফ এবং ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে মো. মাহিরুল ইসলামকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। তাঁরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও তাঁর মেধা ও নিষ্ঠায় শিক্ষার গুণগত মান আরও এগিয়ে যাবে।