বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

রংপুর বিভাগ জুড়ে মৃদু ও মাঝারী শৈত্য প্রবাহ


প্রকাশ :

রংপুর বিভাগ জুড়ে মৃদু ও মাঝারী শৈত্য প্রবাহ শুরু হয়েছে। এতে করে জেলাগুলোতে কনকনে শীত অনুভূত হচ্ছে। তবে বুধবার (৭ জানুয়ারী) সকালে রংপুরে রোদ উঠায় জনমনে স্বস্তি ফিরে এসেছে। যদিও রোদের তীব্রতা তেমন ছিল না।

রংপুর আবহাওয়া অফিস জানিয়েছে, বুধবার সকাল ৬টায় রংপুর বিভাগে পঞ্চগড়ের তেঁতুলিয়া, ঠাকুরগাঁওয়ে ৭ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস এবং নীলফামারীর ডিমলায় ৮ ডিগ্রী সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ তিন জেলায় মাঝারী শৈত্য প্রবাহ বিরাজমান থাকায় তীব্র শীত অনুভূত হয়েছে। এছাড়া একই সময়ে কুড়িগ্রামের রাজারহাটে ৮ দশমিক ৫ ডিগ্রী, রংপুরে ৮ দশমিক ৬ ডিগ্রী, দিনাজপুরে ৮ দশমিক ৭ ডিগ্রী, নীলফামারীর সৈয়দপুরে ৯ ডিগ্রী, গাইবান্ধায় ৯ দশমিক ২ ডিগ্রী ও লালমনিরহাটে ৯ দশমিক ৩ ডিগ্রী সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

রংপুর আবহাওয়া কর্মকর্তা মোস্তাফিজার রহমান বলেন, রংপুর বিভাগে আগামী ১১ জানুয়ারী পর্যন্ত শৈত্য প্রবাহ বিরাজমান থাকতে পারে। এ সময় মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে। কোথাও কোথাও দুপুর পর্যন্ত কুয়াশায় প্রকৃতি আচ্ছন্ন থাকার পূর্বাভাস রয়েছে।