বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

ভারতের সিরহিন্দে মুজাদ্দিদ আলফেস সানি (রহ.) মাজারে বীর মুক্তিযোদ্ধা এস এম শফিকুল ইসলাম কানু ৭১


প্রকাশ :

হযরত ইমাম-ই রব্বানী, মাহবুবে সোবহানী, আল-মুনাওয়ার, কাইয়ুম-ই আউয়াল, আল-মুজাদ্দিদ আলফে সানি শেখ আহমেদ ফারুকী নকশবন্দী সিরহিন্দী (রহ.) ১৫৬১ খ্রিস্টাব্দে ভারতের পাঞ্জাব রাজ্যের সিরহিন্দ শহরে জন্মগ্রহণ করেন। তিনি একজন সুফি সাধক ও ইসলামী সংস্কারক ছিলেন, যিনি দ্বিতীয় সহস্রাব্দের সংস্কারক হিসেবে পরিচিত। ১৬২৪ খ্রিস্টাব্দে তিনি ইন্তেকাল করেন।

তিনি সম্রাট আকবরের দ্বীন-ই-ইলাহীর বিরোধিতা করে ইসলামের বিশুদ্ধ আকিদা ও শরিয়ত প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি সুফিবাদের সংস্কারক হিসেবে নকশবন্দী তরিকার আধ্যাত্মিক নির্দেশনা দেন এবং খাস মুজাদ্দিদি তরিকার জনক হিসেবে পরিচিত।

প্রতিদিন পৃথিবীর বিভিন্ন দেশের মুসলমানসহ অন্যান্য ধর্মাবলম্বীরাও তাঁর মাজার জিয়ারত করতে আসেন।