বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

রংপুরে ১০ দিনব্যাপী ‘বিসিক উদ্যোক্তা মেলা’ শুরু ১৯শে ডিসেম্বর


প্রকাশ :

ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের পণ্যের প্রচার-প্রসার ও বাজার সম্প্রসারণের লক্ষ্যে রংপুরে শুরু হতে যাচ্ছে ১০ দিনব্যাপী ‘বিসিক উদ্যোক্তা মেলা’। বাংলাদেশ ক্ষুদ্র ও কুঠির শিল্প কর্পোরেশন (বিসিক) রংপুর জেলা কার্যালয়ের উদ্যোগে এবং জেলাপ্রশাসনের সহযোগিতায় এই মেলার আয়োজন করা হবে।

আগামী শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল ১০:৩০ মিনিটে রংপুর জিলা স্কুল মাঠে মেলার আনুষ্ঠানিক উদ্‌বোধন করা হবে। মেলা চলবে ১৯শে ডিসেম্বর থেকে ২৮শে ডিসেম্বর, ২০২৫ খ্রি. পর্যন্ত।

রংপুর বিসিক জেলা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মো. এহেছানুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১০ দিনব্যাপী এই উদ্যোক্তা মেলায় ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সঙ্গে সম্পৃক্ত উদ্যোক্তাদের জন্য মোট ৫০টি স্টল বরাদ্দ রাখা হয়েছে।

 বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলাটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।