বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

রংপুরে বিভাগীয় ইজতেমা আখেরি মোনাজাতে শেষ


প্রকাশ :

রংপুরে বিভাগীয় ইজতেমা আখেরি মোনাজাতে শেষ হয়েছে।দেশ, জাতি ও মুসলিম উম্মাহর হেদায়েত ও শান্তি কামনায় আল্লাহর দরবারে দু’হাত তুলে লাখো মুসুল্লীর আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয় ইজতেমার ময়দান।কয়েক লাখ মুসুল্লীর অংশ গ্রহনে আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হয়েছে রংপুর বিভাগীয় ইজতেমার কার্যক্রম। 

শনিবার (১৩ ডিসেম্বর) দুপুর ১২টায় বিশেষ মোনাজাতের মধ্যদিয়ে তিনদিনব্যাপী বিভাগীয় ইজতেমা শেষ হলো।  

নগরীর ৪নং আমাশু কুকরুল এলাকায় ৮০ একর জমির বিস্তৃত এলাকাজুড়ে প্রথম বারের মতো অনুষ্ঠিত হলো তাবলীগ জামায়াতের বিভাগীয় ইজতেমা। ইজতেমায় রংপুর বিভাগের ৮ জেলাসহ দেশ-বিদেশের বিভিন্ন অঞ্চলের কয়েক লাখ মুসুল্লী অংশ নেন। লাখো মুসুল্লীর সঙ্গে মোনাজাতে অংশ নিতে ভোর থেকে হাজার হাজার মুসল্লি ইজতেমা ময়দানে ছুটে আসেন। মূল ময়দানে জায়গা না পেয়ে আশপাশের খালি জায়গায় ও রাস্তায় অবস্থান নিয়ে আখেরি মোনাজাতে অংশ নেন।লাখো মুসল্লির সঙ্গে হাত তুলে আল্লাহর সন্তুষ্টি কামনা করেন। আখেরি মোনাজাতের আগে চলে পবিত্র কোরআন-হাদিসের আলোকে বয়ান। এরপর অনুষ্ঠিত হয় হেদায়তি বয়ান। লাখ লাখ মুসল্লিদের উপস্থিতিতে এবাদত, বন্দেগি, জিকির, আসগার আর আল্লাহু আকবর ধ্বনিতে প্রকম্পিত হয় ইজতেমা ময়দান।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ফজরের নামাজ আদায়ের পর আম বয়ানের মধ্যদিয়ে রংপর বিভাগীয় ইজতেমা শুরু হয়। এতে কয়েক লাখ ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন। বিভাগীয় ইজতেমায় দু-দিন ধরে সকাল থেকে রাত পর্যন্ত অবিরাম চলে দেশ-বিদেশের খ্যাতনামা আলেমদের বিভিন্ন ভাষায় বয়ান। ধর্মপ্রাণ মুসল্লিরা ঈমান, আখলাক ও দ্বীনের বিভিন্ন বয়ান শোনেন এবং দ্বীনের দাওয়াতে বের হওয়ার জন্য নিয়ত করেন ।