বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

ত্রিশালে পার্কিংয়ে থাকা বাসে আগুন


প্রকাশ :

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের পাশে পার্কিং করে রাখা একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে বাসটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) ভোরে উপজেলার বাগান কনজিউমার টেক্সটাইল কারখানা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা যায়, বাসটি গার্মেন্টস শ্রমিক পরিবহনে ব্যবহৃত হতো। ভোরে মহাসড়কের পাশে পার্কিং করা অবস্থায় বাসটিতে আগুন জ্বলতে দেখা গেলে স্থানীয়রা জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ হোসেন বলেন, কে বা কারা এ ঘটনায় জড়িত তা জানতে তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।