বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

কেরানীগঞ্জে ১২তলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২ ইউনিট


প্রকাশ :

ঢাকার কেরানীগঞ্জের বাবুবাজার এলাকায় একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে।

শনিবার (১৩ ডিসেম্বর) ভোর ৫টা ৩৭ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার মাত্র আট মিনিটের মধ্যে, ভোর ৫টা ৪৫ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের পরিদর্শক আনোয়ারুল ইসলাম জানান, বাবুবাজার এলাকার ‘জমেলা টাওয়ার’ নামের ১২তলা ভবনের নিচতলায় আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে কেরানীগঞ্জ, সদরঘাট ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের মোট ১২টি ইউনিট একযোগে কাজ করছে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন লাগার কারণ এবং কোনো হতাহতের তথ্য নিশ্চিত করা যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।