বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

কুড়িগ্রামে এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত


প্রকাশ :

কুড়িগ্রামে তারুণ্য নির্ভর নতুন বাংলাদেশ গঠনে “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে জেলাপ্রশাসকের সন্মলেনকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। কুড়িগ্রাম জেলা তথ্য অফিসের উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলাপ্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। 

প্রধান অতিথির বক্তব্যে জেলাপ্রশাসক বলেন, আগামীর বাংলাদেশ তরুণদের। একটি সমৃদ্ধ ও সুন্দর বাংলাদেশ গঠনে তরুণ প্রজন্মের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরো বলেন, মাদকদ্রব্যের বিস্তার রোধ, উন্নত বাংলাদেশ নির্মাণ এবং সামাজিক অগ্রযাত্রায় তরুণদেরই অগ্রণী ভূমিকা রাখতে হবে।

জেলাপ্রশাসক শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, শুধু পাঠ্যপুস্তকনির্ভর শিক্ষায় সীমাবদ্ধ না থেকে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেকে দক্ষ হিসাবে গড়ে তুলতে হবে।

কুড়িগ্রাম জেলা তথ্য অফিসার মো : শাহজাহান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন অতিরিক্ত জেলাপ্রশাসক (রাজস্ব) মোঃ জাকির হোসেন, ডেপুটি সিভিল সার্জন ডাঃ আ ন ম গোলাম মোহাইমেন, কুড়িগ্রাম জজকোর্ট-এর পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট বজলুর রশিদ, বাসস কুড়িগ্রাম জেলা প্রতিনিধি শফিকুল ইসলাম বেবুসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। 

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের অফিস প্রধান, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিকবৃন্দ ও শতাধিক তরুণ-তরুণী অংশগ্রহণ করেন।