"দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতাঃ গড়বে আগামীর শুদ্ধতা"-এই প্রতিপাদ্য বিষয় নিয়ে সারাদেশের ন্যায় লালমনিরহাটের আদিতমারীতে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) দিবসটি পালনে আদিতমারী উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে জাতীয় পতাকা উত্তোলন, মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা পরিষদ চত্বরে দলীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী অফিসার বিধান কান্তু হালদার। এরপর মানববন্ধন শেষে আদিতমারী উপজেলা পরিষদ হলরুমে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি পরেশ চন্দ্র বর্মনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার বিধান কান্তি হালদার। এসময় স্বাগত বক্তব্য রাখেন দুনীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কাজী আলমগীর হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আদিতমারী থানার নবাগত ওসি নাজমুল হক। আলোচনা সভায় দুর্নীতি প্রতিরোধ কমিটির সকল সদস্য,সরকারী কর্মকর্তা ও গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।