বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

শাহবাগে অবরোধ, বাস চলছে বিকল্প পথে


প্রকাশ :

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড়ে অবরোধ চলায় বাসগুলো বিকল্প পথে চলছে। শুক্রবার (৯ মে) রাত থেকে শুরু হওয়া এই অবরোধ শনিবার দুপুর পর্যন্ত চলমান।

শাহবাগ হয়ে চলা শিকড়, বিহঙ্গ, তানজিল, এয়ারপোর্ট, সাভার, ওয়েলকাম, রজনীগন্ধা, দেওয়ান, রমজান, ট্রান্স সিলভা ও আয়াত পরিবহনসহ অনেক বাস মগবাজার, বাংলামোটর, পান্থপথ, কাঁটাবন ও সায়েন্স ল্যাব হয়ে চলছে।

বিকল্প রুটে সব বাস চলায় এসব এলাকায় যানজট দেখা দিয়েছে। যাত্রীরা জানান, সিগন্যালে বসে থাকতে হচ্ছে দীর্ঘক্ষণ।