মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
☰ সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

রংপুরের কাউনিয়ায় বিশেষ অভিযানে ৪ আওয়ামী লীগ নেতা  গ্রেফতার


প্রকাশ : (১৬ ঘন্টা আগে)
রংপুরের কাউনিয়ায় বিশেষ অভিযানে ৪ আওয়ামী লীগ নেতা  গ্রেফতার
রংপুরের কাউনিয়ায় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে  নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সাবেক ইউপি  চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম শফি (৫০) কে গ্রেফতার  করেছে ।
পুলিশ জানায়, কাউনিয়া থানার মামলা নং-০৮, তারিখ- ১২/১১/২৬ ধারা- সন্ত্রাস বিরোধী (সংশোধন) আইন, ২০২৬ এর ৬ (১) (ক) এর (ঈ)/১১/১৩/৬(১) (ক) এর (ই)/৮/৯/১০/১২ এর এজাহারনামীয় আসামী কাউনিয়া থানাধীন ০৬ নং টেপামধুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি,ও সাবেক ইউপি  চেয়ারম্যান   মোঃ শফিকুল ইসলাম শফি (৫০),পিতা- মৃত আহাম্মদ আলী, সাং-রাজিব, জেলা- কাউনিয়া, জেলা-রংপুরকে তার বসতবাড়ি থেকে রাত আড়াইটার দিকে   গ্রেফতার করা হয়।  আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।
বিজ্ঞাপন