সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
☰ সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

সুজন-সুশাসনের জন্য নাগরিক-এর দুই যুগ পূর্তি উপলক্ষ্যে লালমনিরহাটে আলোচনা সভা


প্রকাশ : (৯ ঘন্টা আগে)
সুজন-সুশাসনের জন্য নাগরিক-এর দুই যুগ পূর্তি উপলক্ষ্যে লালমনিরহাটে আলোচনা সভা

‘সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ’ এ প্রতিপাদ্য সামনে রেখে সুজন-সুশাসনের জন্য নাগরিক-এর দুই যুগ পূর্তি উপলক্ষে লালমনিরহাটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেল ৩টায় লালমনিরহাট বার্তা কার্যালয়ে আলোচনা সভায় সুজন-সুশাসনের জন্য নাগরিক লালমনিরহাট জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ আমিরুল হায়াত আহমেদ মুকুলের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা কমিটির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এস এম শফিকুল ইসলাম কানু (গেরিলা লিডার ’৭১), যুগ্ম সম্পাদক রিয়াজুল হক সরকার ও সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম লিটন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা কমিটির সদস্য খাইরুল ইসলাম। এ সময় জেলা কমিটির অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা বলেন, গণতন্ত্র রক্ষা ও সুশাসন প্রতিষ্ঠায় সচেতন, সংগঠিত ও সোচ্চার নাগরিক সমাজের বিকল্প নেই। সমাজ থেকে খুন, ধর্ষণ, নিপীড়ন ও সব ধরনের সহিংসতা দূর করে মানবিক সমাজ গড়ে তোলা এবং একই সঙ্গে রাজনীতি থেকে দুর্নীতি, দুর্বৃত্তায়ন ও সাম্প্রদায়িকতার প্রভাব দূর করে জনকল্যাণমুখী রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করার আহবান জানান।
সভায় সুজনের দুই যুগের পথচলা, গণতন্ত্রের বিকাশ, সুশাসন প্রতিষ্ঠা এবং নাগরিক অধিকার রক্ষায় সংগঠনটির ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

বিজ্ঞাপন