রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
☰ সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

রংপুরে হারিয়ে যাওয়া ৫১টি ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর


প্রকাশ : (১০ ঘন্টা আগে)
রংপুরে হারিয়ে যাওয়া ৫১টি ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর

রংপুরে হারিয়ে যাওয়া ৫১টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়েছে মেট্রোপলিটন পুলিশ। শনিবার (১৪ নভেম্বর) দুপুরে পুলিশ কমিশনার কনফারেন্স রুমে উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে হস্তান্তর করেন পুলিশ কমিশনার মাহাবুবুর রশীদ। এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার তোফায়েল আহমেদ, উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তীসহ পুলিশ কর্মকর্তারা।
পুলিশ কমিশনার জনাব মুঃ মাহবুবুর রশীদ বলেন, একটি মোবাইল ফোন শুধু কথা বলার মাধ্যম নয়; এর মধ্যে মানুষের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিগত ও পারিবারিক তথ্য, প্রয়োজনীয় যোগাযোগ নম্বর, ছবি এবং বিভিন্ন মূল্যবান নথিপত্র সংরক্ষিত থাকে। অনেক সময় হারানো মোবাইল ফোনের এসব তথ্যের অপব্যবহার করে প্রতারণা, সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি এবং ব্যক্তির সম্মানহানির মতো অপরাধ সংঘটিত হতে পারে। তাই হারানো মোবাইল ফোন উদ্ধারের বিষয়টিকে আমরা বিশেষ গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি।
তিনি বলেন, মহানগরীর বিভিন্ন থানায় হারানো মোবাইল ফোন সংক্রান্ত যেসব সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে, সেগুলো সংগ্রহ ও পর্যালোচনা করে পুলিশের একটি বিশেষ টিমের মাধ্যমে উদ্ধারের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় ইতোমধ্যে ৫১টি মোবাইল ফোন উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে হারানো বা চুরি হওয়া অনেক মোবাইল ফোনের ঘটনা পুলিশকে অবহিত করা হয় না। এ ক্ষেত্রে তিনি নাগরিকদের প্রত্যেকটি হারানো বা চুরির ঘটনা নিকটস্থ থানায় সাধারণ ডায়েরির মাধ্যমে পুলিশকে অবহিত করার আহ্বান জানান।

বিজ্ঞাপন