সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
☰ সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

কুড়িগ্রাম সীমান্তে ২২ বিজিবির অভিযান, সাত লাখ টাকার বেশি চোরাচালানি মালামাল ও মাদক জব্দ


প্রকাশ : (২ ঘন্টা আগে)
কুড়িগ্রাম সীমান্তে ২২ বিজিবির অভিযান, সাত লাখ টাকার বেশি চোরাচালানি মালামাল ও মাদক জব্দ

কুড়িগ্রাম সীমান্তে চোরাচালান ও মাদকবিরোধী অভিযান জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। গত ৪৮ ঘণ্টায় কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর ধারাবাহিক বিশেষ অভিযানে একজনকে আটক করা হয়েছে। এ সময় জব্দ করা হয়েছে সাত লাখ ১০ হাজার ৫০০ টাকা মূল্যের বিভিন্ন চোরাচালানি মালামাল ও মাদক।
জব্দ করা মালামালের মধ্যে রয়েছে ভারতীয় ইয়াবা ট্যাবলেট, মদ, গবাদিপশু, প্যান্টের কাপড়, কারেন্ট জাল, ওষুধ, সার ও প্রসাধনী সামগ্রীসহ বিভিন্ন পণ্য। জাতীয় সার্বভৌমত্ব রক্ষা, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে এসব অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছে বিজিবি। সীমান্ত অপরাধ দমনে বিজিবির ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

বিজ্ঞাপন