শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

ফোর্থ ওয়ার্ল্ড মার্চ- ফর পিস এন্ড নন ভায়োলেন্স, ইন মাই সিটি- ২০২৬' পালনে কর্মসূচি চুড়ান্ত করেছে বাংলাদেশ 


প্রকাশ : (১ ঘন্টা আগে)
ফোর্থ ওয়ার্ল্ড মার্চ- ফর পিস এন্ড নন ভায়োলেন্স, ইন মাই সিটি- ২০২৬' পালনে কর্মসূচি চুড়ান্ত করেছে বাংলাদেশ 

আগামী ২১ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত বিশ্বব্যাপী অনুষ্ঠিত হবে 'ফোর্থ ওয়ার্ল্ড মার্চ- ফর পিস এন্ড নন-ভায়োলেন্স, ইন মাই সিটি- ২০২৬'। বৈশ্বিক মহাযজ্ঞের এই বৈচিত্রপূর্ণ অনুষ্ঠান সফল করার লক্ষ্যে হিউম্যানিস্ট মুভমেন্ট, বাংলাদেশ চ্যাপ্টার তাদের জাতীয় কর্মসূচি চুড়ান্ত করেছে।  
১৪ আগস্ট (শুক্রবার) শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হিউম্যানিস্ট মুভমেন্ট, বাংলাদেশ চ্যাপ্টারের মতবিনিময় সভা থেকে এই কর্মসূচি চুড়ান্ত করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে- লিফলেট বিতরণ, Signing in Solidarity of Peace March' campaign, বর্ণাঢ্য শোভাযাত্রা, সেমিনার, Peace Vigil Show এবং চিত্রাংকন প্রতিযোগিতা। 
হিউম্যানিস্ট মুভমেন্ট, বাংলাদেশ এর বিশেষ প্রতিনিধি  নজরুল ইসলামের (জসিম) সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় 'ফোর্থ ওয়ার্ল্ড মার্চ- ফর পিস এন্ড নন-ভায়োলেন্স, ইন মাই সিটি- ২০২৬' এর দক্ষিণ এশিয়া বিষয়ক সমন্বয়কারী মিঃ ডেক্লার মেন্দেস হেগ (অস্ট্রেলিয়া), কমিউনিটি ফর হিউম্যান ডেভেলপমেন্ট, আন্তর্জাতিক কমিটির সদস্য  মিজানুর রহমান তালুকদার পাশা,‌ হিউম্যানিস্ট মুভমেন্ট, বাংলাদেশ এবং  ইন্টারন্যাশনাল প্রেস এজেন্সী- প্রেসেঞ্জা, ঢাকা ব্যুরোর প্রতিনিধি  মারুফ উল আলম, প্রেসেঞ্জা, ঢাকা ব্যুরোর প্যানেল এডিটর শেখ  আরীফ, হিউম্যানিস্ট মুভমেন্ট, বাংলাদেশের প্রতিনিধি নুরুন নাহার খান (শিখা), হিউম্যানিস্ট মুভমেন্ট, বাংলাদেশের প্রতিনিধি এবং আগারগাঁও সেন্টারের সমন্বয়কারী বীর মুক্তিযোদ্ধা  এস এম শফিকুল ইসলাম কানু গেরিলা লিডার ’৭১ ও মেজর (অবঃ) নূর ইসলাম, হিউম্যানিস্ট মুভমেন্ট, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় শাখার প্রতিনিধি তানিয়া নাজনিন রিফা, তাজনুভা নওশিন,  শাহাদাত হোসেন রাজ এবং শ্যাম সুতরাধর উপস্থিত ছিলেন। সভায় হিউম্যানিস্ট মুভমেন্ট, ঈশ্বরদী সেন্টারের সমন্বয়ক মাসুম পারভেজ কল্লোল ওয়েবিনারে যুক্ত হন।
বাংলাদেশে আগামী ২১ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত 'ফোর্থ ওয়ার্ল্ড মার্চ- ফর পিস এন্ড নন-ভায়োলেন্স, ইন মাই সিটি- ২০২৬'র জাতীয় কর্মসূচি ঢাকার উত্তরা সেন্টার, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় শাখা, সোনারগাঁ সেন্টার (পানাম নগরী), ঈশ্বরদী সেন্টার এবং দাউদকান্দি সেন্টার থেকে যুগপৎ ভাবে পালন করা হবে।

বিজ্ঞাপন