শনিবার, ০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

রংপুরে ফিলিং স্টেশনে গ্রাহকদের পেট্রোল কম দেয়ার অপরাধে এক লাখ টাকা জরিমানা


প্রকাশ : (৩ ঘন্টা আগে)
রংপুরে ফিলিং স্টেশনে গ্রাহকদের পেট্রোল কম দেয়ার অপরাধে এক লাখ টাকা জরিমানা

রংপুরে নগরীর এক ফিলিং স্টেশনে গ্রাহকদের পরিমাপে পেট্রোল কম দেওয়ার অভিযোগে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৮ আগস্ট) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মোঃ শাহানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়েছে।
রংপুর নগরীর মাহিগঞ্জ সাতমাথা মোড়ে মেসার্স ওমর ফিলিং স্টেশনে অভিযান পরিচালনার সময় তেল চুরির বিষয়টি হাতেনাতে ধরা পড়ে। ফিলিং স্টেশনটি প্রতি ১০ লিটারে গ্রহকদের কমদেয় ৫৮০ মিলিলিটার অকটেন।এই অপরাধে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এক লাখ টাকা জরিমানা করা হয়।
এ সময় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআইয়ের রংপুর বিভাগীয় কার্যালয়ের পরিদর্শক (মেট্রোলজি) প্রকৌশলী মোঃ আহসা হাবিব। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বিএসটিআই ও জেলা প্রশাসন।

বিজ্ঞাপন