লালমনিরহাট জেলা সাব-রেজিস্ট্রার দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে মো. সিরাজুল হক এবং সাধারণ সম্পাদক পদে মো. হামিদুর রহমান নির্বাচিত হয়েছেন। শনিবার (৮ আগস্ট) শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত নির্বাচনে ১০৫ জন ভোটারের মধ্যে ১০৪ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১৩টি পদের বিপরীতে ২৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
সভাপতি পদে মো. সিরাজুল হক ৫৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী মো. আব্দুল লতিফ সরকার মিল্টন পেয়েছেন ৪২ ভোট এবং মো. হায়দার আলী পেয়েছেন ১৬ ভোট। সাধারণ সম্পাদক পদে মো. হামিদুর রহমান ৭৯ ভোট পেয়ে জয়লাভ করেন। তার প্রতিদ্বন্দ্বী মো. আশরাফুল আলম পেয়েছেন ২৫ ভোট।
নির্বাচনে সহ-সভাপতি পদে মো. মজিদূল ইসলাম ৪৬ ভোট, সহ-সাধারণ সম্পাদক পদে মো. ওবায়দুল ইসলাম রাজু ৪৭ ভোট, সাংগঠনিক সম্পাদক পদে মো. লুৎফর রহমান বসুনিয়া লায়ন ৫৫ ভোট, দপ্তর সম্পাদক পদে মো. মোশারফ হোসেন মুন ৫৫ ভোট, প্রচার সম্পাদক পদে মো. নূর আলম সরকার ৫৭ ভোট এবং কোষাধ্যক্ষ পদে এস এম শফিকুল ইসলাম লিখন ৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে মো. রেজাউল করিম রেজা, মো. জেকের উল্লা সাজু, মো. ওবায়দুল হক রতন ও মো. আইয়ুব আলী নির্বাচিত হয়েছেন। নির্বাচনে প্রিসাইডিং অফিসার ও রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেন জেলা সাব-রেজিস্ট্রার মো. রাশেদুজ্জামান।
নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে সমিতির উন্নয়ন, সদস্যদের স্বার্থ সংরক্ষণ ও কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে পাইলট প্রকল্প হিসেবে অতিদ্রুত কাজ শুরু করা হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী
৪ ঘন্টা আগে
র্যাবের নতুন নাম 'এসআরবি'
১ দিন আগে