শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে রংপুরে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান


প্রকাশ : (৭ ঘন্টা আগে)
দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে রংপুরে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, গ্যাসের মুল্য বৃদ্ধি ও বিদ্যুতের ভুতুড়ে বিলের প্রতিবাদে রংপুরে বিক্ষোভ মিছিল কর্মসূচী পালন করেছে ১১ দলীয় ঐক্য। 

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে জেলা মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে নেতাকর্মীদের একটি বিক্ষোভ মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এরপর জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন, ১১ দলীয় ঐক্যের আহবায়ক, মহানগর জামায়াতের আমীর এটিএম আজম খান, জেলা নাগরিক পার্টির আহবায়ক আল-মামুনসহ জামায়াত ও এনসিপি’র নেতৃবৃন্দ।

স্বারকলিপি প্রদান শেষে নেতৃবৃন্দরা বলেন, বর্তমানে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। নিত্য প্রয়োজনীয় পণ্য মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে চলে যাচ্ছে। বাজার সিন্ডিকেট ইচ্ছেমত গ্যাসের মূল্য বৃদ্ধি করে চলেছে। এদিকে প্রশাসনসহ কারো কোন ভ্রক্ষেপ নেই। রংপুরের বিভিন্ন বাড়িতে জোরপূর্বক প্রি-পেইড মিটার স্থাপনসহ, অনেক বাড়িতে ভুতুরে বিল দেয়া হচ্ছে। এমন অব্যবস্থাপনা থেকে প্রতিকারে জেলা প্রশাসককে স্বারকলিপি দেয়া হলো। সরকার এসব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। 

বিজ্ঞাপন