লালমনিরহাটসহ রংপুর বিভাগে ও এর আশপাশের এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে|শনিবার বিকেল ৩টা ১০ মিনিটে অনুভূত হয়| রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৫০ মাত্রা|ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যে|বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মোস্তাফিজুর রহমান|
ভূমিকম্পের সময় এবং পরে স্থানীয় লোকজনের মধ্যে আতঙ্ক দেখা দেয়| কয়েক সেকেন্ড স্থায়ী হওয়া এই কম্পনে এখবর লেখা পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি|
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানাগেছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যে| ঢাকার ভূকম্পন কেন্দ্র থেকে এর উৎপত্তিস্থলের দূরত্ব ২৭১ কিলোমিটার উত্তরে|