মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক


প্রকাশ :

আদালতে হাজিরার পথে প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত হয়েছেন সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এ ঘটনায় ভ্যানে থাকা আরও কয়েকজনও আহত হয়েছেন বলে জানা গেছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে নেওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। পথে প্রিজনভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়লে পলক শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান।

আদালত সূত্র জানায়, জুলাইয়ের গণ-অভ্যুত্থানকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় এদিন তাকে ট্রাইব্যুনালে হাজির করার কথা ছিল। পরে তাকে আদালতে তোলা হলে চার নম্বর বিশেষ জজ আদালত অভিযোগ গঠনের শুনানি শেষে আগামী ২১ মে পরবর্তী তারিখ নির্ধারণ করেন। এদিন সাবেক এমপি সাদেক খানকেও আদালতে হাজির করা হয়।

আদালত প্রাঙ্গণে নামানোর সময় পলক তার আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখিকে জানান, তিনি প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত হয়েছেন। প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে বিষয়টি আদালতের নজরে আনার জন্য আইনজীবীকে আবেদন করার অনুরোধ জানান তিনি।

উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ চলমান মামলার সাক্ষ্যগ্রহণ গত ২২ এপ্রিল থেকে শুরু হয়েছে। মামলার আরেক আসামি সজীব ওয়াজেদ জয় বর্তমানে পলাতক থাকলেও পলক গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।