সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে সোমবার সংবাদ সম্মেলন


প্রকাশ :

সরকারের নতুন ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির বিস্তারিত তুলে ধরতে আগামী সোমবার রাজধানীতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের উদ্যোগে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, সোমবার (৯ মার্চ) সকাল ১১টায় অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন কর্মসূচির বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিত বক্তব্য রাখবেন।

সরকারি সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে দেশের ১৪টি উপজেলার একটি করে ইউনিয়নে পরীক্ষামূলকভাবে এ কর্মসূচি চালু করা হবে। নির্বাচিত ইউনিয়নের নির্দিষ্ট ওয়ার্ডে সুবিধাভোগী পরিবার চিহ্নিত করার কাজ ইতোমধ্যে শুরু হয়েছে।

পরিকল্পনা অনুযায়ী, আগামী ১০ মার্চ রাজধানীর কড়াইল এলাকায় আনুষ্ঠানিকভাবে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করা হবে। এ সময় সুবিধাভোগী নারীদের হাতে কার্ড তুলে দেওয়া হবে।

সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, কর্মসূচির আওতায় নির্বাচিত পরিবারের প্রধান নারী সদস্যকে প্রতি মাসে আড়াই হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। রাজনৈতিক পরিচয়, ধর্ম বা বর্ণ বিবেচনা না করে দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারগুলোকে এ সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে।