রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

গণঅভ্যুত্থানে আবু সাঈদসহ সকল হত্যার সুষ্ঠু তদন্ত হবে: আইজিপি


প্রকাশ :

আইজিপি ময়নুল ইসলাম বলেছেন, গণঅভ্যুত্থানে আবু সাঈদসহ সকল হত্যার সুষ্ঠু তদন্ত হবে। খুনি যেই হোক তাকে শাস্তি পেতে হবে। আর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম বলেছেন, ফ্যাসিস্টদের দোসর রাষ্ট্রপতি ক্ষমতায় থাকার অধিকার হারিয়েছেন। শনিবার রংপুরে বিভিন্ন অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। এদিকে, সমন্বয়কদের রংপুরে প্রবেশের প্রতিবাদে বিক্ষোভ করে জাতীয় পার্টি।


কার্তিকের ঝিরি বৃষ্টি ভেঙে সকালে পুলিশ প্রধান ছুটে যান শহীদ আবু সাঈদের বাড়িতে। সফর সঙ্গি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম। শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে স্বজনদের সাথে কথা বলেন আইজিপি। পরে রংপুর মহানগর পুলিশের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষীকিতে পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ অডিটরিয়ামে সুধি সমাবেশে অংশ নেন তিনি। এতে জুলাই বিপ্লবে আহত-নিহতদের স্বজন ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নেয়। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন ময়নুল ইসলাম


সাংবাদিকদের প্রশ্নের জবাবে, সারজিস আলম জানান, রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলে শিগগিরই রাষ্ট্রপতিকে অপসারণের ব্যবস্থা নেয়া হবে। এদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের রংপুরে প্রবেশের প্রতিবাদে নগরিতে বিক্ষোভ করে জাতীয় পার্টি।