রংপুরের পীরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শিক্ষার্থী শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম।
শনিবার (২৬ অক্টোবর) বেলা সোয়া ১১টায় রংপুরের পীরগঞ্জে মদনখালী ইউনিয়নের জাফরপাড়ার বাবনপুর গ্রামে যান আইজিপি । সেখানে তিনি শহীদ আবু সাঈদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর কবর জিয়ারত শেষে তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন ।
এ সময় উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মজিদ আলী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম, কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও রংপুর দিনাজপুর-অঞ্চলের টিম সদস্য মাহাবুবার রহমান বেল্লাল সহ রংপুর জেলা ও মহানগর পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।