রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

সাগর-রুনি হত্যার বিচার এবার হবে: হাসান আরিফ


প্রকাশ :

গণঅভ্যুত্থান ও বিপ্লবের রেশ ফুরিয়ে যায়নি, তা সঠিক গতিতে সঠিক ভাবেই এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা এ এফ হাসান আরিফ। বলেন, এবারের গণঅভ্যুত্থানের প্রকৃত অর্থ হচ্ছে গণজোয়ার।

শুক্রবার (২৫ অক্টোবর) বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন- ক্র্যাব আয়োজিত রেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ও ক্র্যাব নাইট অনুষ্ঠানে একথা বলেন হাসান আরিফ। ক্রাইম রেট বা অপরাধকে শূণ্যের কোটায় নেমে আসবে বলে প্রত্যাশা করেন তিনি। এছাড়া, ষোল-সতের বছরে ঘটে যাওয়া সব অপরাধ সামনে আনতে ক্রাইম রিপ্যর্টারদের আহ্বান জানান স্থানীয় সরকার উপদেষ্টা। বলেন, সব বাধা দূর হয়েছে। সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার বিচার এবার হবে।

এসময়, ডিএমপি কমিশনার মাইনুল হাসান র‍্যাবের মিডিয়া শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস, আম্বার গ্রুপের চেয়ারম্যান শওকত আলী রাসেলসহ অন্যরা উপস্থিত ছিলেন।