রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

রাষ্ট্রীয় সফর শেষে ঢাকা থেকে ফিরে গেলেন ভুটানের প্রধানমন্ত্রী তোবগে


প্রকাশ :

ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে দুই দিনের রাষ্ট্রীয় সফর শেষ করে ঢাকা ছেড়েছেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, তাকে বহনকারী বিমানটি আজ সকাল সাড়ে ৮টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে।

বিমানবন্দরে তোবগেকে বিদায় জানান পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন। সঙ্গে ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন ও পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। রাষ্ট্রীয় নিয়ম অনুযায়ী বিদায়ের আগে তাকে স্ট্যাটিক গার্ড অব অনার প্রদান করা হয়।

ঢাকায় অবস্থানকালে বাংলাদেশ ও ভুটান দুটি সমঝোতা স্মারকে সই করে—একটি স্বাস্থ্যসেবা সহযোগিতা এবং অন্যটি আন্তর্জাতিক ইন্টারনেট সংযোগ জোরদার নিয়ে। সফরের অংশ হিসেবে তিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকসহ উপদেষ্টাদের সঙ্গে আলোচনা, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং রাজনৈতিক নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন।