রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ভোটার ১২ কোটি ৭৭ লাখ


প্রকাশ :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাবেন মোট ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন নাগরিক। আগের খসড়া তালিকায় ভোটার ছিল ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ জন।

মঙ্গলবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজের কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে এসব তথ্য তুলে ধরেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি জানান, ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ বছরে পৌঁছেছে, তাদের সবাইকে চূড়ান্ত তালিকায় রাখা হয়েছে। সর্বশেষ হিসাব অনুযায়ী মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন।

চূড়ান্ত তালিকায় পুরুষ ভোটার আছেন ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন। নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২৩৪ জন। তালিকা বিশ্লেষণে দেখা গেছে, পুরুষ ভোটারের সংখ্যা বেড়েছে ২.২৯ শতাংশ এবং নারী ভোটার বেড়েছে ৪.১৬ শতাংশ।

এর আগে ৩ নভেম্বর প্রকাশিত হালনাগাদ খসড়া তালিকায় পুরুষ ভোটার ছিল ৬ কোটি ৪৭ লাখ ৬০ হাজার ৩৮২ জন, নারী ছিলেন ৬ কোটি ২৮ লাখ ৫০ হাজার ৭৭২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ছিলেন ১ হাজার ২৩০ জন।

নতুন চূড়ান্ত তালিকায় ২০২৫ সালের ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ পূর্ণ হবে, তারাও অন্তর্ভুক্ত হয়েছেন। ফলে তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো ভোট দিতে পারবেন।