হিউম্যানিস্ট নেতা রাফায়েল ডে রুবিয়া সবাইকে অনুরোধ জানিয়েছেন যেন দেরি না করে একত্রিত হয়ে কাজ শুরু করা হয়, যাতে প্রজন্মের পর প্রজন্ম পৃথিবীর অস্তিত্ব রক্ষা করতে পারে। যদি কেউ মানুষের সুরক্ষায় এগিয়ে না আসে, তাহলে কেউই মানবজাতিকে রক্ষা করতে পারবে না।
যুদ্ধবাজরা কখনোই সাধারণ মানুষের, বিশেষ করে যুদ্ধাক্রান্ত মানুষের দুর্ভোগের কথা শোনে না। পৃথিবীর বেশিরভাগ মানুষ দিনে তিন বেলা খেতে পায় না; অনেক ছেলে-মেয়ে স্কুলে যেতে পারে না, বেশিরভাগ কৃষক তাদের পণ্যের সঠিক মূল্য পায় না যা তাদের দিন দিন দরিদ্র করে তুলছে। আমরা, হিউম্যানিস্টরা, সমস্ত রকমের অনিয়ম, বৈষম্য মুছে ফেলের জন্য কাজ করে যাচ্ছি, ধর্ম, জাতি, বর্ণ বা জাতীয়তা যাই হোক না কেন। আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন হিউম্যানিষ্ট মুভমেন্টের সাধারন সম্পাদক এবং র্থাড ওয়ার্ড মার্চের সমন্বয়কারি রাফায়েল ডে রুবিয়া এসব কথা বলেছেন।
নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং সিডনি ও সেন্ট্রাল কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডিক্লেয়ার হেগ তার বক্তৃতায় বলেছেন, যতক্ষণ না অপরাধ, দুর্নীতি, ঘৃণা এবং সহিংসতা জীবিত থাকে, ততক্ষণ শান্তি ও অহিংসার যাত্রা চলতে থাকবে। আমরা হিউম্যানিস্ট এবং শান্তি প্রিয় মানুষ কখনোই মানবজাতির জন্য শান্তিপূর্ণ জীবনের সংগ্রাম থামাব না।
জোসে আন্তোনিও কারাভাল্লা বলেছেন, আজকের পৃথিবীর মানুষ বহু দ্ব›দ্ব, যুদ্ধের সম্মুখীন হচ্ছে যা মানুষের হৃদয়ে মানবতাকে ভেঙে দিচ্ছে। যদি আমরা একসঙ্গে থাকতে চাই, তবে আমাদের একত্রিত হয়ে অত্যাচার, সহিংসতা এবং বৈষম্যের বিরুদ্ধে লড়াই করা উচিত। শান্তি প্রতিষ্ঠার জন্য অহিংসা আন্দোলনের মাধ্যমে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার বিষয়ে আন্তর্জাতিক সেমিনারে বেশ কিছু বক্তা বক্তব্য রাখেন, যা রবিবার ২০ অক্টোবর রাজধানী ঢাকার উত্তরা সেক্টর নং ১৭-এ অবস্থিত শান্তা মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
প্রাক্তন প্রধান বিচারপতি আব্দুর রউফ প্রধান অতিথির বক্তব্যে বলেন, আমাদের প্রথমে বিশ্বাস রাখতে হবে যাতে আমরা লোভ, রাগ এবং ভয়ের মুখোমুখি হয়েও কখনও মত পরিবর্তন না করি। মানুষ মানবজাতির কল্যাণের জন্য কিছু কথা বলে এবং কর্মে যাওয়ার সময় অবস্থান পরিবর্তন করে। তাই বিশ্ব পরিবর্তনের আগে আমাদের প্রত্যেকের উচিত নিজেদের মানবতাবাদী মূল্যবোধ ও মান অনুযায়ী পরিবর্তন করা। গেøাবাল ভার্সিটির উপাচার্য এমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান সকলকে মহাত্মা গান্ধীর সক্রিয় অহিংস নীতিগুলি কঠোরভাবে অনুসরণ করার আহ্বান জানিয়েছেন, যাতে খুব শীঘ্রই আমাদের মাঝে শান্তি আসে।
আবুল হাসান সাদেক বলেছেন, আজকের পৃথিবী সহিংস লোকদের দ্বারা শাসিত হচ্ছে। শুধুমাত্র সম্মিলিত শক্তি তাদের সিংহাসন থেকে সরিয়ে দিতে পারে।
অধ্যাপক মোস্তাফিজুল হক শান্তা মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির চেয়ারম্যান সভাপতির বক্তব্যে বলেন, আমরা শিক্ষার প্রাথমিক পর্যায় থেকেই অহিংস নীতির পদাঙ্ক অনুসরণ করছি যা আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য অর্জনে সাহায্য করে। হিউম্যানিস্ট শেখ মোহাম্মদ আরিফ সেমিনারটি পরিচালনা করেছেন।