রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

জুলাই সনদে তিন দফা যুক্ত করার দাবি এনসিপির


প্রকাশ :

গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, মানবাধিকার সুরক্ষা ও রাষ্ট্রীয় সংস্কারের অঙ্গীকার নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সম্প্রতি স্বাক্ষর করেছেন ঐতিহাসিক ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এ। সনদের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো এর অঙ্গীকারনামা, যেখানে অংশগ্রহণকারী দলগুলোর নেতারাও সই করেছেন।

তবে জুলাই অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সমন্বয়কদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সনদে স্বাক্ষর থেকে বিরত থেকেছে। শনিবার (১৮ অক্টোবর) দুপুরে দলটির যাচাইকৃত ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এনসিপি তাদের অবস্থান জানায়।

বৈধতা রাজনৈতিক প্রতিশ্রুতিতে নয়; বরং আইনি কাঠামোয়’ শিরোনামে প্রকাশিত পোস্টারে এনসিপি তিনটি দাবি উত্থাপন করেছে।

দাবিগুলো হলো—
১. আগে জানুক জনগণ: সনদ বাস্তবায়নের প্রক্রিয়া ও গণভোটের রূপরেখা আগে প্রকাশ করতে হবে।
২. জনগণের নামে আদেশ: প্রধান উপদেষ্টা ড. ইউনূস জনগণের ইচ্ছার ভিত্তিতে সিদ্ধান্ত ও আদেশ জারি করবেন।
৩. জনগণের রায়ই চূড়ান্ত: গণভোটে জনগণ ‘হ্যাঁ’ বললে তা বাধ্যতামূলক হিসেবে গণ্য হবে; জনগণের রায়েই গঠিত হবে বাংলাদেশের সংবিধান–২০২৬।

এনসিপির এই অবস্থান নিয়ে এখনো সরকার বা অন্য কোনো রাজনৈতিক দল আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।