রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

ডেঙ্গুতে নতুন করে হাসপাতালে ভর্তি ১৬৪ জন


প্রকাশ :

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে ১৬৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে আশার খবর—এই সময়ে কেউ মারা যাননি।শুক্রবার (২৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬০ জন, চট্টগ্রামে ১৯ জন, ঢাকার বাইরের জেলাগুলোতে ১৯ জন, ঢাকা উত্তর সিটিতে ১১ জন, দক্ষিণ সিটিতে ২৯ জন, খুলনায় ১০ জন এবং রাজশাহীতে ১৬ জন রয়েছেন।

একই সময়ে ১৬৪ জন ডেঙ্গুরোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ছাড়পত্র পাওয়া রোগীর সংখ্যা ১৭ হাজার ৪১১ জন।

চলতি বছর ২৫ জুলাই পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট ১৮ হাজার ৭৮৯ জন। আক্রান্তদের মধ্যে ৫৮ দশমিক ৬ শতাংশ পুরুষ এবং ৪১ দশমিক ৪ শতাংশ নারী।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ৭০ জন। এর আগে ২০২৪ সালে (১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত) দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন এক লাখ এক হাজার ২১৪ জন এবং মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের।

আর ২০২৩ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন এবং মৃত্যুবরণ করেন এক হাজার ৭০৫ জন।