লালমনিরহাট জেলা পুলিশের গ্রেপ্তারে মাদকসহ আটক হওয়া এক আসামির বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণ করতে সক্ষম হওয়ায় আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত করেছেন। বুধবার (২৪ জুলাই ২০২৫) লালমনিরহাটের বিজ্ঞ আদালত এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আসামির নাম মোঃ মহুবার রহমান। তিনি পূর্বে লালমনিরহাট জেলা পুলিশের অভিযানে মাদকদ্রব্যসহ গ্রেফতার হয়েছিলেন। মামলার দীর্ঘ শুনানি ও রাষ্ট্রপক্ষের পক্ষে উপযুক্ত প্রমাণ উপস্থাপনের পর বিচারক তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। অর্থদণ্ড অনাদায়ে তাকে অতিরিক্ত ৬ মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলেও রায়ে উল্লেখ করা হয়।
লালমনিরহাট জেলা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করা হচ্ছে।
জেলা পুলিশ সুপার বলেন, “এই রায় মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতির একটি বড় উদাহরণ। ভবিষ্যতেও মাদক নির্মূলে কঠোর পদক্ষেপ অব্যাহত থাকবে।”