রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে রাষ্ট্রীয় শোক পালনের ঘোষনা


প্রকাশ :

‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে ১৬ জুলাই (বুধবার) দিনব্যাপী রাষ্ট্রীয়ভাবে শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। মঙ্গলবার (১৫ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ড. শেখ আব্দুর রশীদের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, শহীদদের স্মরণে এদিন বাংলাদেশের সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

এছাড়া শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দেশের সব মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হবে। অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও তাঁদের আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার ব্যবস্থা করা হবে।