রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

দিনাজপুর শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষায় পাশ করেছে ৮৬ হাজার ৯৫৪ জন


প্রকাশ :

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড-এর এইচএসসি ও সমমানের পরীক্ষা, ২০২৪-এর ফলাফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (১৫ই অক্টোবর) সকালে দেশের অন্যান্য শিক্ষাবোর্ডের ন্যায় দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড-এর এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।

চলতি বছরে দিনাজপুর শিক্ষাবোর্ড-এর অধীন আট জেলার ৬৬৫টি কলেজের মোট ১ লাখ ১২ হাজার ১১৫ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ৮৬ হাজার ৯৫৪ জন। এ বছরে পাশের হার ৭৭ দশমিক ৫৬ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১৪ হাজার ২৯৫ জন। জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে ছাত্র ৬ হাজার ১৮৫ জন এবং ছাত্রী ৮ হাজার ১১০ জন।  

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর স.ম. আব্দুস সামাদ আজাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গিয়েছে।

উল্লেখ্য, ২০২৩ সালে পাশের হার ছিল ৭৪ দশমিক ৪৮ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল ৬ হাজার ৪৫৯ জন।