রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

জুলাই গণঅভ্যুত্থানের ওপর নির্মিত তথ্যচিত্র ‘শ্রাবণ বিদ্রোহ’-এর প্রিমিয়ার শো ৭ জুলাই


প্রকাশ :

জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে নির্মিত তথ্যচিত্র ‘শ্রাবণ বিদ্রোহ’-এর প্রিমিয়ার শো আগামী ৭ জুলাই (সোমবার) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে রাজধানীর শাহবাগে বাংলাদেশ জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে অনুষ্ঠিত হবে। 

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আয়োজনে এই বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

প্রিময়ার শো অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করবেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও শহিদ সাংবাদিক তাহির জামান প্রিয়’র মা শামসি আরা জামান। 

প্রদর্শনীটি সকলের জন্য উন্মুক্ত থাকবে।