রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

গণযোগাযোগ অধিদপ্তরের রক্ষণাবেক্ষণ প্রকৌশলী মোহাম্মদ আজিম উদ্দীনের মৃত্যুতে তথ্য উপদেষ্টার শোকপ্রকাশ


প্রকাশ :

গণযোগাযোগ অধিদপ্তরের রক্ষণাবেক্ষণ প্রকৌশলী মোহাম্মদ আজিম উদ্দীনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোঃ মাহফুজ আলম।

এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহ আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, মোহাম্মদ আজিম উদ্দীন একজন দক্ষ কর্মকর্তা ছিলেন। চাকরিতে তিনি নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

রক্ষণাবেক্ষণ প্রকৌশলী মোহাম্মদ আজিম উদ্দীনের মৃত্যুতে আরও শোকপ্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. নিজামূল কবীর, বিসিএস ইনফরমেশন এসোসিয়েশনের সভাপতি আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন ও মহাসচিব মো. মামুন অর রশিদ। 

উল্লেখ্য, রক্ষণাবেক্ষণ প্রকৌশলী মোহাম্মদ আজিম উদ্দীন শনিবার (১৪ই জুন) সকালে ঢাকার সরকারি কর্মচারী হাসপাতালে  ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।