রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

রংপুর ও লালমনিরহাটে ঈদুল আযহার ৯ দিনের ছুটিতে বিনা টাকায় প্রায় ১‘শ নরমাল ডেলিভারি সম্পন্ন


প্রকাশ :

রংপুর বিভাগীগের দুই জেলার রংপুর ও লালমনিরহাটে ৪০ টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র (৫ জুন) থেকে (১৪ জুন) পর্যন্ত ঈদুল আযহার ৯ দিনের ছুটিতে বিনা টাকায় প্রায় ১‘শ টি  নরমাল ডেলিভারি সম্পন্ন করেছে। পাশাপাশি নরমাল ডেলিভারিতে গোল্ডেন মিনিট ফলো করা হয় এমনটি জানিয়েছে আর ডি আর এস বাংলাদেশের জননী প্রকল্পের কো-অর্ডিনেটর মোহাম্মদ ফরাজদুক ভূঞা। ঈদের দিনে ৩টি নরমাল ডেলিভারি করেছে রংপুরের বদরগঞ্জের গোপীনাথপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র।  

রংপুর বদরগঞ্জের গোপীনাথপুর ইউনিয়ন এর বাসিন্দা সদ্য প্রসূতি মা মিনি বলেন, তার নরমাল ডেলিভারি হয়েছে। সন্তান সহ সুস্থ আছেন। কোন টাকা পয়সা লাগেনি, নিয়মকানুন ভালো।

আর ডি আর এস বাংলাদেশের জননী প্রকল্পের কো-অর্ডিনেটর মোহাম্মদ ফরাজদুক ভূঞা বলেন জননী প্রকল্পটি কোরিয়ার অর্থায়নে সেভ দ্যা চিলড্রেনের কারিগড়ি সহায়তায় ডিআরএস বাংলাদেশ ইমপ্লিমেন্ট করে। রংপুর ও লালমনিরহাটে সরকারের পরিবার পরিকল্পনা অধিদপ্তর, স্বাস্থ্য অধিদপ্তরের সাথে সমন্বয় করে লোকাল গর্ভমেন্টের সহযোগিতায় এই প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। মাতৃ মৃত্যু ও শিশু মৃত্যু রোধের জন্য কাজ করছে। 

আর ডি আর এস বাংলাদেশের জননী প্রকল্পের সিনিয়র অফিসার ফুয়াদ খান বলেন, এই প্রকল্প কাজ চলমান রয়েছে রংপুরের ২৩ টি এবং লালমনিরহাটে ১৭টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে। সারাদেশে সরকারের ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র রয়েছে। এগুলোকে ইনাবল করার চেষ্টা করছি। যাতে গর্ভবতী মায়েরা হাতের কাছে পর্যাপ্ত সেবা পেয়ে যায়। এই ঈদে ৪০টি সেন্টারে ১শ টিরও বেশি নরমাল ডেলিভারি হয়েছে । বাংলাদেশ সরকারের স্বাস্থ্য বিভাগের সার্বিক তত্ত্বাবধানে ও কোরিয়ার অর্থায়নে সেভ দ্যা চিলড্রেনের কারিগড়ি সহায়তায় আরডিআরএস বাংলাদেশ এর জননী প্রজেক্ট ২০২৩ সালের মার্চ থেকে রংপুর ও লালমনিরহাট জেলার ৪০ টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে এই কার্যক্রম পরিচালনা করে আসছে । গর্ভবতী মায়েদের বিনা টাকায় নরমাল ডেলিভারি করানো সহ ঔষধ এবং টেকনিক্যাল সাপোর্টও দিয়ে আসছে তারা। রংপুরের ২৩ টি এবং লালমনিরহাটের ১৭টি ইউনিয়নে গর্ভবতী মায়েদের প্রসবকালীন স্বাস্থ্য পরিচর্যা, নরমাল ডেলিভারি এবং প্রসব পরবর্তী স্বাস্থ্য পরিচর্যা স্বাস্থ্য সুরক্ষার কাজ করছে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র। 

আরডিআরএস বাংলাদেশ এর জননী প্রকল্প রংপুর ও লালমনিরহাটে মাতৃ ও নবজাতকের স্বাস্থ্যসেবা ব্যবস্থা জোরদার করার  জন্য। এই প্রকল্পটি পরিচালনা করছে আরডিআরএস বাংলাদেশ, সেই সাথে কারিগরি সহায়তা দিচ্ছে সেইভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশ এবং অর্থায়ন করছে কোরিয়া ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি । প্রকল্পের মূল লক্ষ্য হলো বাংলাদেশের জন্য সামাজিক উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সহায়তা করা, বিশেষ করে রংপুর বিভাগের মাতৃমৃত্যু কমানো।এই প্রকল্পের অধীনে, স্বাস্থ্যকর্মীদের সক্ষমতা বৃদ্ধি, স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোর সংস্কার, এবং নির্বাচিত ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র (ইউএইচএন্ডএফডাব্লিউসি) ও ইউনিয়ন উপকেন্দ্রে (ইউএসসি) সপ্তাহে ৭দিন ২৪ঘন্টা প্রসব সেবা নিশ্চিত করার মতো কাজ করছে।রংপুর লালমনিহাট জেলা ৪০টি স্বাস্থ্য কেন্দ্রের মতো সকল ইউনিয়ন যদি এভাবে দিন কার্যক্রম অব্যাহত রাখে তাহলে পুরো দেশে মা এবং শিশু মৃত্যুর হার উল্লেখযোগ্য ভাবে কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

পরিবার পরিকল্পনা বিভাগ রংপুর জেলার উপ-পরিচালক মোঃ সাইফুল ইসলাম জানিয়েছেন, গত ঈদ উল আযহার ১০দিনের ছুটিতে, রংপুর জেলায় ৫৮টি নরমাল ডেলিভারী সম্পন্ন করেছি। মা ও শিশুসেবা কেন্দ্র সহ সকল সেবাকেন্দ্র সপ্তাহে ৭দিন ২৪ ঘন্টা জনগনের জন্য সেবা দিয়ে আসছে।