রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

রংপুরে ১০ টাকার ইনজেকশন ৩‘শ টাকা বিক্রি ফার্মেসিকে জরিমানা ৫০ হাজার


প্রকাশ :

রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মোড় এলাকায় ওষুধের দাম বেশি রাখায় অবসর মেডিসিন কর্ণার ও সার্জিক্যাল ফার্মেসি মালিককে ৫০ হাজার টাকা জরিমানা ও কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ভুক্তভোগী সেনাবাহিনীকে বিষয়টি অবগত করলে রাতে সেখানে অভিযান পরিচালনা করে ।

সোমবার (৯ জুন) রাতে নগরীর মেডিকেল কলেজ হাসপাতাল মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়েছে।সেনাবাহিনীকে সাথে নিয়ে অভিযানে নেতৃত্ব দেন রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী মোঃ সোহান।

জানা গেছে, নগরীর মেডিকেল মোড় এলাকার অবসর মেডিসিন কর্ণার ও সার্জিক্যালে এক রোগীর জন্য ওষুধ কিনতে আসেন রহমতুল্লাহ নামে রোগীর অবিভাবক। তার কাছে একটি ১০ টাকা মূল্যের ইনজেকশন ৩১০ টাকা, চারটি ইনজেকশন সিরিজ ১৮০ টাকা এবং ৬০ টাকা মূল্যের একটি মেডিকেল টেপ ৪৮০ টাকা বিক্রি করে দোকানটির কর্মচারীরা। ওই ভোক্তা দাম বেশি নেওয়ার অভিযোগ তুলে ধরে সোমবার দুপুরে ওই দোকানে যোগাযোগ করলে তারা বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে ভুক্তভোগী সেনাবাহিনীকে বিষয়টি অবগত করলে রাতে সেখানে অভিযান পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

রোগীর অবিভাবক রহমতুল্লাহ বলেন, আমি লালমনিরহাট থেকে আমার অসুস্থ ছোট ভাইকে নিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করিয়েছি। চিকিৎসা পত্রে লেখা ওষুধ গুলো জরুরি ভিত্তিতে অবসর মেডিসিন কর্ণার ও সার্জিক্যালে কিনতে এসে প্রতারণার শিকার হই। আমার কাছে দোকানের কর্মচারীরা প্রয়োজনীয় ওষুধের দাম কয়েকগুণ বেশি নেয়। বিষয়টি পরে বুঝতে পেরে তাদের সাথে যোগাযোগ করলে দোকানের লোকজন দাম বেশি নেয়ার বিষয়টি এড়িয়ে যান।

 রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী মোঃ সোহাগ বলেন, নির্ধারিত দামের চেয়ে কয়েকগুণ বেশি দামে ওষুধ বিক্রি এবং ভোক্তার কাছ থেকে বেশি দাম নিয়ে প্রতারণা করায় অবসর মেডিসিন কর্ণার ও সার্জিক্যালকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে দুই মাসের কারাদন্ডের আদেশ দেওয়া হয়।